Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে যশোরে র‌্যালি

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

# এক ঘন্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বন্ধ রাখার আহবান

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের উদ্যোগে ‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ র‌্যালি যশোর জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা প্ল্যাকার্ড ও স্লোগান বহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ এম ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা রোভারের সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ হিয়ালে ইসলাম, ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রোভার সদস্যরা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অর্থ আওয়ার’ একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। তারা জানান, এ কর্মসূচির অংশ হিসেবে রোববার রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু এক ঘণ্টা নয়, প্রতিদিনই আমাদের সচেতন হতে হবে। গাছ লাগানো, শক্তির অপচয় রোধ, প্লাস্টিক ব্যবহার কমানো এবং বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘অর্থ আওয়ার-২০২৬’ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

মার্চ ৩০, ২০২৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.