Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
  • যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
  • যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
  • মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!
  • কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার
  • শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম
  • টনক নড়েনি কর্তৃপক্ষের : দুর্ঘটনা আতঙ্কে পথচারীসহ যাত্রী ও পণ্যবাহি যান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 

বাংলার ভোর প্রতিবেদক

 

একাত্তরের শহীদদের স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ নার্গিস বেগম বলেছেন, একাত্তরে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

 

এজন্য বর্তমান প্রজন্মকে এ ধরনের আয়োজনে আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে, যাতে তারা মহান স্বাধীনতা যুদ্ধ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা সম্পর্কে জানতে পারে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি।

 

শনিবার সকালে যশোর শহরের বেজপাড়ায় শহীদ সুধীর কুমার ঘোষের কাঠগোলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন জনযুদ্ধ। এ যুদ্ধে সমাজের সব পেশা ও ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিলেন। যারা শহীদ হয়েছেন, তারাও ছিলেন বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ—যা আমাদের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার প্রমাণ বহন করে।

 

তিনি বলেন, শহীদ সুধীর কুমার ঘোষ ছিলেন একজন সংস্কৃতিমনা ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে সন্তানসহ নির্মমভাবে হত্যা করে। তাঁর এই আত্মত্যাগ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে।

 

দেবব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশিদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মণিরুজ্জামান মাসুম, যশোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, এবং শহীদ ওমর ফারুকের ভাই অ্যাডভোকেট শাহিনুর রহমান আসাদ।

 

অনুষ্ঠান শেষে আগের দিন অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নার্গিস বেগম।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক

মার্চ ২৮, ২০২৬

যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ

মার্চ ২৮, ২০২৬

যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.