Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
  • শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা
  • সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
  • শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার
  • নড়াইলে দুটি স্থানে অভিযান: ৭,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা
  • চুয়াডাঙ্গায় প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ২
  • শিশুদের হামের প্রাদুর্ভাব : সচেতনতা ও প্রতিরোধই একমাত্র পথ
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাইজিদ মোল্লা (১৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তার লাশ হেফাজতে নেয় পুলিশ।

নিহত বাইজিদ খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের মরহুম জলিল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইজিদ শরণখোলা থানার সামনের মেসার্স মা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করতেন।

দুপুরে ওয়ার্কশপের মালিক সাইফুল ইসলাম বাইজিদসহ কয়েকজন শ্রমিককে কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে লোহার অ্যাঙ্গেল ও টিন লাগাতে পাঠান। এ সময় অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাইজিদ। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইব্রাহিম মোল্লা মৃত্যুকে রহস্যজনক দাবি করে জানান, বাইজিদের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নওশিন রিজওয়ানা বলেন, “বাইজিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামিনুল হক জানিয়েছেন, “পরিবারের সন্দেহের কারণে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস

মার্চ ৩১, ২০২৬

শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.