Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস
  • নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে অভিমানে কিশোরের আত্মহত্যা
  • আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত আনোয়ার হোসেন
  • যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত আনোয়ার হোসেন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মানবিক সহায়তার এক অনন্য উদ্যোগের অংশ হিসেবে আল মামুন ফাউন্ডেশন অসুস্থ ও পঙ্গু মোহাম্মদ আনোয়ার হোসেনকে একটি হুইলচেয়ার প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তার হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতায় ভোগা আনোয়ার হোসেন হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, উপদেষ্টা আল মামুন শাওন, আহ্বায়ক তানভীর হায়দার তমাল, সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, রাজু, আসিফ, আরসাদ, আবু হুরাইরা সৌমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

আনোয়ার হোসেন হুইলচেয়ার পেয়ে অত্যন্ত খুশি হয়ে বলেন, এটি আমার জীবনে এক নতুন দিগন্তের সূচনা। আল মামুন ফাউন্ডেশনের এই সহায়তা আমার দৈনন্দিন চলাচল অনেক সহজ করবে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।

এসময় সংগঠনের দয়িত্বশীলরা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে ফাউন্ডেশন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস

এপ্রিল ২, ২০২৬

নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা

এপ্রিল ২, ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১

এপ্রিল ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.