Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরের ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩, ২০২৬Updated:এপ্রিল ৩, ২০২৬No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
জীবননগরের ইউএনওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

সম্প্রতি স্থানীয় পত্রিকায় “জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বিলের কমিশন আদায়ের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ দাবি করেন।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সংবাদে আমার বিরুদ্ধে যে পার্সেন্টেজ নেয়ার অভিযোগ তোলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এডিপি ও ইউডিএফের যেসব কাজের কথা বলা হয়েছে, সেগুলো আমার যোগদানের আগের কাজ।

আমি নির্বাচনের কয়েকদিন আগে জীবননগরে যোগদান করেছি। আমার যোগদানের পর নতুন কোনো কাজ বাস্তবায়ন হয়নি।”

তিনি আরও বলেন, “জীবননগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আল আমিন সাহেবের সময়েই এসব কাজ সম্পন্ন হয়েছে। সেখানে আমার সম্পৃক্ততার প্রশ্নই আসে না।”

ভ্যাট ও আইটি (আয়কর) সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সরকারি বিধি অনুযায়ীই ভ্যাট-আইটি কাটা হয়েছে। এটা কেটেছেন উপজেলা ইঞ্জিনিয়ার অফিস এখানে কোনো অনিয়ম বা অতিরিক্ত অর্থ গ্রহণের সুযোগ নেই।”

প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, “আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে একটি চক্র ।”

এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, আমি ভোটের কয়েকদিন আগে এ উপজেলায় যোগদান করেছি। আমি এখনো সব কিছু বুঝে ওঠার আগে এ ধরনের মিথ্যা অভিযোগে আমি সত্যিকার অর্থে বিব্রত।

এছাড়াও যে সংবাদ প্রকাশ হয়েছে সে বিষয়টির সাথে আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবে জড়িত নই। যা গভীরভাবে আপনারা তথ্য সংগ্রহ করলে উপযুক্ত প্রমাণ পাবেন।

এদিকে, সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট হওয়ায় এ নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.