Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
  • যবিপ্রবিতে জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
  • ‘শিগগিরই তেলের দামে পরিবর্তন!’
  • ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে ভিডিও করায় হেনস্তা ও মারপিটের শিকার
  • চুড়ামনকাটিতে বসতবাড়ি দখলের অভিযোগ
  • জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত ‘যশোর ভেস্পা কমিউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী
  • বাড়ছে জনজীবনের নিত্য খরচ
  • বিএসপির ২৫৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে ভিডিও করায় হেনস্তা ও মারপিটের শিকার

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে তেল সরবরাহের প্রতিবাদ করায় মো. মহিদুজ্জামান নামের এক যুবক হেনেস্তা ও মারপিটের শিকার হয়েছেন।

তিনি উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম নিজেই তাকে মারপিট করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, বুধবার রাত ২টার দিকে আঠারোমাইল বাজার সংলগ্ন সেঞ্চুরি ফিলিং স্টেশনে গিয়ে দেখি তাদের লোকজনরা লাইনে থাকা গাড়িতে তেল না দিয়ে টবের মধ্যে সরবরাহ করছে। তখন আমি তা ভিডিও করতে থাকি।

এরই মধ্যে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম আমার কাছে এসে ভিডিও করতে নিষেধ করেন।

কিন্তু আমি তার কথা না শুনে ভিডিও করার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে আমার ফোনটি কেড়ে নেন এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই চড়-থাপ্পড় মারতে থাকেন।

শুধু এই নয়, তিনি আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ দেখে নেয়ার হুমকিও দেন। এরপর তিনি আমার ফোনটি আছাড় মেরে ভেঙ্গে ফেলেন। আমি ওইসব অপরাধের বিচার ও শাস্তি দাবি করছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

এপ্রিল ৩, ২০২৬

যবিপ্রবিতে জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এপ্রিল ৩, ২০২৬

‘শিগগিরই তেলের দামে পরিবর্তন!’

এপ্রিল ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.