Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে
  • যশোরে মসজিদের ড্রয়ার ভেঙে টাকা চুরি
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে আটক ৪
  • সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও কার্তুজ উদ্ধার
  • যশোরে ‘ইনার উইন্ডো ইন্সটিটিউট’র কর্মশালা অনুষ্ঠিত
  • একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব : মোবারক হোসেন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরা হলো না

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরা হলো না বিশালের। পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।

জানা গেছে, শনিবার গভীর রাতে তিনি একই উপজেলার জাফরনগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে গাড়িটি (ঢাকা মেট্রো গ- ৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই বিশাল প্রাণ হারান এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে বিশালের মরদেহ উদ্ধার করে এবং তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহত ব্যক্তি ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পরে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

এপ্রিল ১১, ২০২৬

তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে

এপ্রিল ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.