শার্শা সংবাদদাতা
‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো ধাঁধা দূরীকরণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে শার্শা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে অহিদ। এ সময় তিনি বলেন, ক্রীড়া চর্চা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং সামাজিক বন্ধন জোরদার এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান আয়োজকরা।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের মাধ্যমে ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

