Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের চাঁচড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের সিরিয়াল দেয়া নিয়ে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন হোসেন নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন।

সোমবার সকালে চাঁচড়া এলাকার আকিজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সুমন হোসেন যশোর সদর উপজেলার মন্ডলগাতী এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তির নামও সুমন। তিনি শহরের রেলগেট এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে জ্বালানি নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন ভুক্তভোগী সুমন। এ সময় অভিযুক্ত সুমন তাকে বাইক সরাতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় অভিযুক্তের হামলায় ভুক্তভোগীর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।

ঘটনার পর ফিলিং স্টেশনের কর্মচারীরা আহত সুমনকে উদ্ধার করে পাশের আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা উভয় পক্ষকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করেন। থানা পুলিশ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.