Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত
  • কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন
  • ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা
  • যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া
  • যশোরে সংবাদ সম্মেলনে নারীর প্রতারণা ও জিম্মির অভিযোগ
  • যশোরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত বাহার ঢাকায় গ্রেফতার
  • যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
খুলনা বিভাগে হাম সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত যশোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। কর্মসূচির দ্বিতীয় দিনেই মোট ৪ হাজার ৭৬ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার সকাল থেকেই যশোর পৌরসভা, সদর হাসপাতালসহ বিভিন্ন টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে ভিড় থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় সুশৃঙ্খল পরিবেশে দ্রুতগতিতে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া পৌরসভা এলাকাতেও নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে।

টিকাকেন্দ্রে আসা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অল্প সময়ে শিশুদের টিকা দিতে পেরে সন্তুষ্ট। অনেকেই সরকারের সময়োপযোগী উদ্যোগ এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও দক্ষতার প্রশংসা করেছেন।

অভিভাবক সাইমা রহমান বলেন, আমার একমাত্র সন্তানকে হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে টিকা দিতে এনেছি। টিকা দেয়ার সময় একটু কান্না করলেও এখন সে ভালো আছে।

অপর অভিভাবক সালমা বলেন, সরকারকে ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশে দ্রুত সময়ের মধ্যে টিকা দিতে পেরেছি। কোনো ভোগান্তি হয়নি।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ৪ হাজার ৭৬ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। তিনি বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে যশোরে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে এবং শিশুদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।#

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত

এপ্রিল ৭, ২০২৬

কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন

এপ্রিল ৭, ২০২৬

ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা

এপ্রিল ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.