Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত
  • কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন
  • ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা
  • যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া
  • যশোরে সংবাদ সম্মেলনে নারীর প্রতারণা ও জিম্মির অভিযোগ
  • যশোরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত বাহার ঢাকায় গ্রেফতার
  • যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বহুমাত্রিক গুণীজন বরেণ্য কবি, লেখক, গবেষক, গীতিকার, সংগীত পরিচালক, উপস্থাপক, আবৃত্তিকার ও নাট্যাভিনেতা কাসেদুজ্জামান সেলিমের ৬৪তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মাওলানা মোহাম্মদ আলী রোডের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন কৃষ্টিবন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. সবুজ শামীম আহসান। পরে তার নেতৃত্ব কবি সাহিত্যিকবৃন্দ কবি সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রফেসর ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, যে গুণী তার কদর করতে হবে, গুণীর গুণাবলি তুলে ধরতে হবে। তবেই নতুন আলোর সন্ধান মিলবে।

তেমনই একজন মানুষ বহুগুণে গুণান্বিত আমাদের প্রিয় কবি কাসেদুজ্জামান সেলিম। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত নাট্য শিল্পী, সংগীত শিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশ ছাড়াও বিদেশ থেকে নানা সম্মাননা, পদক-পুরস্কার অর্জন করে দেশকে সমৃদ্ধ করেছেন।

কবি সেলিম অসংখ্য বই লিখেছেন। নানা সংগঠন তার সুযোগ্য নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

এ সময় তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি ড. শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল, নজরুল ভাবুক বর্ষিয়ান কবি এইচএম সিরাজ, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি গাজী শহীদুল ইসলাম, কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, কবি নাঈম নাজমুল, কবি মঞ্জুয়ারা সোনালীসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত

এপ্রিল ৭, ২০২৬

ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা

এপ্রিল ৭, ২০২৬

যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

এপ্রিল ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.