Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে যশোরের বোরো চাষে
  • পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত  
  • যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • যশোরে “বাঁচতে শেখা”র উদ্যোগে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন
  • যশোরে অবৈধ মজুত ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
  • যশোরে আদালত বর্জন আংশিক প্রত্যাহার
  • যশোরে অস্ত্র মামলায় গ্রেফতার ২
  • বাণিজ্য সহজীকরণে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে অ্যাডভোকেসি সভা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অনুর্ভুক্তকরণ ও নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় বেসরকারি সংস্থা আভাস, নারী উন্নয়ন সংগঠন বিন্দু, স্ট্রিট চাইল্ড ও কোস্ট ফাউন্ডেশন যৌথভাবে সুশীলন’র হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কেয়ার ফর উইম্যান (ক্লাইমেট এ্যাডাপ্টেশন এন্ড রেজিলেন্স ইমপাওয়ারমেন্ট) প্রজেক্টের এ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দীন। তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এর সাথে বেসরকারি সংস্থা ভূমিকা পালন করলে আরও দ্রুত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষিতে নারীদের অনেক ভূমিকা রয়েছে। তারা সম্মুখসারিতে থেকে কাজ করছে। কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে নারীরা তাদের পরিবারের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, এর পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে।

অ্যাডভোকেসি অ্যাণ্ড লিয়াজো কো-অর্ডিনেটর ইউনুছের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, তারালী ইউপির প্যানেল চেয়ারম্যান কবির হোসেন, কুশলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য আকলিমা পারভীন মিতা প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক শের আলী, সদস্য শেখ শরিফুল ইসলাম, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের শাহিনুল ইসলাম, জাকিয়া রাজিয়া, কৃষাণী সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করে দেশের কৃষিক্ষেত্রে উন্নয়ন, প্রান্তিক নারী কৃষকদের সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

অ্যাডভোকেসি সভায় উপস্থিত নারী কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দ জামানতবিহীন কৃষিঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ও উপকরণ প্রাপ্তিসহ বিভিন্ন দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে যশোরের বোরো চাষে

এপ্রিল ৮, ২০২৬

পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত  

এপ্রিল ৮, ২০২৬

যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.