Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা
  • যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন
  • রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
  • সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা
  • শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক
  • যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা
  • মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা

অভয়নগরে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৬Updated:এপ্রিল ৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 

 

অভয়নগর সংবাদদাতা
অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এ সময়ে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় আল মদিনা প্রাইভেট হাসপাতালকে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আল মদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহারসহ খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তুপ জমে থাকা, পর্যাপ্ত বেডের ব্যবস্থা না থাকা এবং রোগীদের কোনো রেজিস্টার্ড তালিকা সংরক্ষণ না করাসহ নানা অনিয়ম পাওয়া যায়।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা

এপ্রিল ৯, ২০২৬

যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন

এপ্রিল ৯, ২০২৬

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

এপ্রিল ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.