Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে খুনের রাজনীতির স্থান হবে না : কাজী জাহিদুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা

রামপালে কোনো ধরনের খুনের রাজনীতি ও অপরাজনীতির স্থান দেয়া হবে না বলে দৃঢ়ভাবে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

শনিবার বিকাল ৪ টায় বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডাক্তার মাজেদুর রহমান।

কাজী জাহিদুল ইসলাম বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা খুনের রাজনীতির কোনো জায়গা নেই। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা করতে হবে। তিনি আরও বলেন, অপরাজনীতি পরিহার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনীটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মাঞ্জুর হোসেন, শেখ আব্বাস আলী, জাফর ইকবাল, এনামুল হক প্রিন্স, আকবর হোসেন আকো, লোকমান হাকিম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।

খুনের রাজনীতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.