Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠে ভুট্টা শুকানোর জন্য দুই ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা নেয়ার ঘটনা ঘটছে। চাঁদা নেয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় নেতৃবৃন্দ চাঁদার টাকা উদ্ধার করে ব্যবসায়ীদেরকে ফেরত দেন।

এতে ক্ষিপ্ত হয়ে ভুট্টা ব্যবসায়ী আব্দুল কাদের ওরফে বুদো নেতাকে ধরে বেধড়ক মারধর করেছে নাহিদুর রহমান নিশান নামের একজন। অভিযুক্ত নিশান উথলী গ্রামের ফার্মগেট পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোটা অংকের টাকা চাঁদা নিয়ে উথলী হাইস্কুল মাঠে দুই ব্যবসায়ীকে ভুট্টা শুকানোর অনুমতি দেন কথিত চাঁদাবাজরা। চাঁদার টাকা নিজেরা ভাগবাটোয়ারা শেষে স্থানীয়ভাবে পিকনিকের আয়োজন জানতে পেরে শুক্রবার রাতে চাঁদাবাজ ও ভুট্টা ব্যবসায়ীদের সাথে নিয়ে শালিসে বসেন নেতৃবৃন্দ।

এ সময় চাঁদার টাকা ব্যবসায়ীদেরকে ফিরিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন শনিবার বিকেলে বুদো নেতাকে মারপিট করেন নিশান। স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে বিগত বছরগুলোতেও এভাবে তারা ভুট্টা ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ উথলী সূর্য্য তোরণ ক্লাবের ক্রীড়া পরিচালনার দায়িত্বে থেকে সবার চোখে ধুলো দিয়ে বিভিন্ন কৌশলে অনেক টাকা হাতিয়েছেন নিশান। এই কাজে শেখ ইদ্রিস আলী ছোট নামের এক সিনিয়র খেলোয়াড় তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন।

স্থানীয়দের দাবি নিশানের পেছনে থাকা ইন্ধনদাতা ও হুকুমদাতাদের খুজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। উথলী সূর্য তোরণ ক্লাব কতৃপক্ষ জানিয়েছেন, খেলার মাঠটি উথলী হাইস্কুলের। এখান থেকে চাঁদা নেয়ার এখতিয়ার কোনো খেলোয়াড়ের নেই। চাঁদা নেয়া ও ব্যবসায়ীকে মারধরের ঘটনার বিষয়ে আগামী শুক্রবার এলাকার সুধিদের নিয়ে বিচারের বসা হবে ও অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যভস্থা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.