Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

ওয়ার্ল্ড লিজেন্ডস লিগে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ যশোরে সংবর্ধিত উদ্যোক্তা ইউনুস হাসান

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৩, ২০২৬No Comments২১ Views
Facebook Twitter WhatsApp
ওয়ার্ল্ড লিজেন্ডস লিগে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ যশোরে সংবর্ধিত উদ্যোক্তা ইউনুস হাসান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সংবর্ধনা দেয়া হয়েছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম উদ্যোক্তা ইউনুস হাসানকে। আন্তর্জাতিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’র তৃতীয় আসরে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নেয়ায় এই সম্মাননা জানানো হয়। একই সাথে সম্মাননা জানানো হয় যশোর কমিউনিটি ইউকে’র সাধারণ সম্পদাক এসএম ওয়াহিদ সিদ্দিককে।

সোমবার যশোরে পৌঁছালে স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। এ সময় যশোরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলার ভোর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।

অনুষ্ঠানে আরো বাংলাদেশ চ্যাম্পিয়নস’র বাংলাদেশ প্রতিনিধি তারিফ হাসান, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মো. আব্দুল্লাহ, উপশহর ইউনিয়নের সাবেক সদস্য এহসানউল্লাহ, গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ নামে নতুন এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে এই বৈশ্বিক লিজেন্ডস লিগে। যশোর কমিউনিটি ইউকে স্পোর্টস লিমিটেডের উদ্যোগে গঠিত এই দলটি দেশের ক্রিকেট ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকরা বলেন, এই উদ্যোগ শুধু ক্রিকেটের জন্য নয়, বরং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের একটি দৃঢ় সংযোগও তৈরি হবে এর মাধ্যমে।

ইউনুস হাসান বলেন, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ কেবল একটি দল নয়, এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের একত্র করার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতে একটি প্রতিযোগিতামূলক ও অনুপ্রেরণাদায়ী দল গড়ে তোলার লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। একই সাথে যশোরকে বিশ্বমঞ্চে আলাদাভাবে তুলে ধরার জন্য এবং ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, এই লিগে এর আগে বিশ্বের নামকরা সাবেক ক্রিকেটাররা অংশ নিয়েছেন, যা ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। নতুন এই সংযোজনের ফলে আসন্ন আসর আরও প্রতিযোগিতামূলক ও জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.