বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ২৭ এপ্রিল যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের সিভিল কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি বিভিন্ন স্থানে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুভেচ্ছা মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। এছাড়া জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান ইমাম, সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও সাধারণ সম্পাদক আকিব আনোয়ার। পাশাপাশি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান, সহ-সভাপতি মিনহাজুল আবেদিন এবং সাধারণ সম্পাদক ফয়সাল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও যশোর নগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি একপর্যায়ে বিশাল জনসমাগমে রূপ নেয়।

