Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে মাঠ থেকে মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বেনাপোলে মাঠ থেকে মরদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রাম-এর একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত ইউনুছ হোসেন একই থানার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণাপোতা গ্রামের পাশের একটি মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করলে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই ইউসুফ অভিযোগ করেন, ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হলেও পরে তাসলিমা আবার ইউনুছের সংসারে ফিরে আসেন। তার ধারণা, তাসলিমা অন্য কারো সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড কি না বা কারা জড়িত তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এপ্রিল ২৪, ২০২৬

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.