Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৩, ২০২৬

রামপালে ভ্যান চালকের মৎস্যঘের দখল চেষ্টা : প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
রামপালে ভ্যান চালকের মৎস্যঘের দখল চেষ্টা : প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালে দরিদ্র এক ভ্যান চালকের মৎস্যঘের লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখর চন্দ্র মন্ডল প্রতিকার চেয়ে লিখিতভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের শেখর চন্দ্র মন্ডল তার আপন ভাই মনিন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে ৩ বিঘা জমি লিজ নেন। ভাই মনিন্দ্রর কাছে পাওনা ২১ হাজার টাকার দাবি করে একই গ্রামের ওহিদুজ্জামান আকুঞ্জী ওই ঘেরটি দখলের চেষ্টা চালায়। এবং ১৪ এপ্রিল রাত অনুমান ৮ টার দিকে লোকজন নিয়ে ঘের থেকে মাছ লুট করে।

এ সময় বাঁধা দিলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে ঘেরটি ছেড়ে দিতে বলে। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বরাবরও লিখিত অভিযোগ করেন। প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতা মোতাহার আলীকে ফোন করে ঘেরে যেতে নিষেধ করার পর তা অমান্য করে ওহিদ ঘেরে মাছ ছাড়ার চেষ্টা করে ও প্রতিরাতে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী শেখর অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, ওহিদ বলছে তুই যার কাছে অভিযোগ করিস না কেন ঘের আমি দখল করবোই।

অভিযোগের বিষয়ে ওহিদুজ্জামানের সাথে কথা হলে সে জানায়, শেখরের বড় ভাই মনিন্দ্রর কাছে ২১ হাজার টাকা পাবো। সে বাবদ তার ঘের দখল নিবো। তার কাছে প্রশ্ন করা হয়, তার ভাই তো ছোট ভাইকে ঘের লিখে দিয়েছে, উত্তরে ওহিদ বলে কাজ হবে না।

অপর অভিযুক্ত মোতাহার আলীর ফোনে কথা হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন মনিন্দ্রর সাথে লেনদেন আছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সুব্রত কুমার বলেন, উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রমাণিত হয় শেখরের বড় ভাই মনিন্দ্র ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় ২ বছরের জন্য ছোটভাই শেখরকে ঘেরটি লিখে দেন। বিষয়টি প্রতিমন্ত্রী দেখবেন বলে জানালেও প্রতিপক্ষ সেটি মানছে না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.