Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে ৭ দিনব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এপ্রিল ২৪, ২০২৬

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.