বাংলার ভোর প্রতিবেদক
স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মেধাবৃত্তি-২০২৬ এর সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ বছর মোট ৩০২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ট্যালেন্টপুলে রয়েছে ৬০ জন।
শনিবার স্বপ্নচারী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উপ কলেজ পরিদর্শক মুহাম্মদ রকিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম রনি, পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও এই বৃত্তির আয়োজন করা হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬০ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নবকিশলয় স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী রাহাত ইসলাম, দ্বিতীয় হয়েছে
একই প্রতিষ্ঠানের মাসউদা উসরাত খান, তৃতীয় হয়েছে স্বপ্নচারী আইডিয়াল স্কুলের আহমেদ আল জায়ান, চতুর্থ হয়েছে অক্ষর শিশু শিক্ষালয়ের ছাত্রী নওশিন আরা তুবা, পঞ্চম হয়েছে নবকিশলয় স্কুলের আবরার তাসিন, এবং শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কুবরা মেহজাবিন টিউলিপ। বাকি শিক্ষার্থীরা সাধারণ গ্রেডে ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে।
এছাড়া বৃত্তিপ্রাপ্তদের একটি বড় অংশই নবকিশলয় স্কুলের শিক্ষার্থী, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

