Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৫, ২০২৬

যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ের খাবার খেয়ে অর্ধশতাধীক নারী শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন, প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার সরবরাহ এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমরান খানকে। কমিটি খাবারে কী ধরনের দূষণ বা সংক্রমণ ঘটেছে তা খতিয়ে দেখবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকের উপসর্গ হিসেবে বমি, পাতলা পায়খানা, পেটব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া এবং দুর্বলতা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি খাদ্যবাহিত সংক্রমণ হতে পারে, তবে নিশ্চিত হওয়ার জন্য ল্যাব পরীক্ষার নমুনা পাঠানো হয়েছে। ফলাফল আসতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, অসুস্থ শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখতে ছাত্রী হলের নিচতলায় একটি বিশেষ কক্ষ স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসক ও সেবিকারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিকর খাবারও সরবরাহ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, বুধবার রাতে ১৮৬ জন শিক্ষার্থী ডাইনিংয়ের খাবার গ্রহণ করেন।

পরদিন ভোর থেকে একে একে অসুস্থ হতে শুরু করেন শিক্ষার্থীরা। সকাল পর্যন্ত অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চাপ বেড়ে গেলে শিক্ষার্থীকে শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তাদের অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.