Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৫, ২০২৬

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হয়।

জেলা শহর ও আশপাশের কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যশোর সরকারি এম এম কলেজসহ অন্যান্য কেন্দ্রে সার্বিকভাবে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রবেশ ব্যবস্থা, আসন বিন্যাস, প্রশ্নপত্র বিতরণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। এতে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

পরীক্ষাকেন্দ্রগুলোতে বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারা পরীক্ষার্থীদের জন্য পানি, শরবত, স্যালাইন ও কলম সরবরাহের পাশাপাশি আসন খুঁজে দেয়া, তথ্য প্রদান এবং মোটরসাইকেল সার্ভিসের ব্যবস্থা করে।

কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, মানবিক বিভাগে যশোর সরকারি এম এম কলেজে ১,৭২৬ জন, আব্দুর রাজ্জাক কলেজে ৮৯৩ জন, মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে ৩৬০ জন, সরকারি বালিকা বিদ্যালয় যশোরে ৪৬১ জন এবং যশোর জিলা স্কুলে ৯৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া বিজ্ঞান বিভাগেও বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেন।

সরকারি এমএম কলেজের অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এম এম কলেজ ছিল প্রধান কেন্দ্র এবং এর অধীনে আরও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.