Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার
  • যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা
  • যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার মেধাবৃত্তি : ৩০২ শিক্ষার্থীকে সনদ প্রদান
  • যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত
  • যশোরে ‘স্পাইডার শামীম’ আটক, স্বর্ণালংকার উদ্ধার
  • যশোরে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মাগুরার শালিখা উপজেলা থেকে জেরিন সুলতানা নামে এক নারী দীর্ঘদিন যাবত যশোরে ইয়াবার কারবার পরিচালনা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতি চালানে হাজার হাজার পিস ইয়াবা যশোর জেলার বিভিন্ন স্থানে সরবারহ করছেন নতুন নতুন কৌশলে। সম্প্রতি জেরিন সুলতানার বিশ হাজার ইয়াবার চালানের একটি অডিও ক্লিপ প্রকাশ পেলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

জানা গেছে, মাদক কারবারি জেরিন মাগুরা জেলার শালিখা উপজেলার বামনখালী গ্রামের শেখ হাফিজুর রহমানের মেয়ে ও যশোরের চৌগাছা উপজেলার হাউলী গ্রামের জহুরুল ইসলামের সাবেক স্ত্রী।

বর্তমানে তিনি শালিখা পুলুমবাজারে আকিন ইসলামের বাড়ি অবস্থান করেই ব্যবসা পরিচালনা করছেন।

সুত্র বলছে, জেরিন সুলতানা দীর্ঘদিন যাবত কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা চালান যশোরে নিয়ে বিক্রি করে আসছেন।

যশোর সদর ও চৌগাছা উপজেলায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে নিজেই পৌঁছে দেন এসব ইয়াবা চালান। দুই উপজেলার প্রায় ১০ জন মাদক কারবারিকে দিয়ে রমরমা মাদকের কারবার করছেন তিনি।

এছাড়া সীমান্ত অঞ্চল থেকে অস্ত্র সাপ্লাই ও ইয়াবার কক্সবাজারের ডিলারকে খুশি করতে নারী সরবরাহেরও অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

এদিকে, দীর্ঘদিন যাবত প্রশাসনের ধরাছোঁয়ায় বাইরে ব্যবসা করে আসা জেরিনের বিশ হাজার পিস ইয়াবার বড় চালানের লেনদেনে অর্থের গড়মিলের একাধিক অডিও রেকর্ড প্রকাশ্যে আসে। এমন মাদকের বড় চালানোর বিষয় প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এই সিন্ডিকেটের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক পারভীন আখতার বলেন, একজন মাদক কারবারি এই সমাজের শত্রু। তার বিষয়ে জেনেছি, বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।

সমাজ ধ্বংসকারীকে কখনো ছাড় দেয়া হবে না।
অভিযোগের বিষয়ে জেরিন সুলতানার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এপ্রিল ২৫, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা

এপ্রিল ২৫, ২০২৬

যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

এপ্রিল ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.