Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
  • প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
  • ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
  • যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
  • মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
  • সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় চলছে মাটি কেটে বিক্রির মহোৎসব !
  • জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুর উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে দাখিল গণিত পরীক্ষায় অন্তত ৮ শিক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ ওঠেছে। রোববার রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসার কেন্দ্রের ১২ নং কক্ষে তিনটি স্কুলের অন্তত ৮ পরীক্ষার্থীর হাতে ২০২৫ সালের পুরনো সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেয়া হয়, যদিও তারা নতুন সিলেবাসের পরীক্ষার্থী। বিষয়টি শিক্ষকদের জানিয়ে পরীক্ষার্থীরা আপত্তি তোলে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওই কক্ষের দুই শিক্ষক তাদের ধমক দিয়ে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করেন। ভুক্তভোগী ৮ শিক্ষার্থীরা অভিযোগ করে জানান ওই কক্ষে আরও দুই মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় দিচ্ছে।

ভুল প্রশ্নে দেয়া পরীক্ষার্থী সোহানা, রাবেয়া ও খাদিজা জানান, আমাদের ভুল প্রশ্ন দেওয়ার বিষয়টি আমরা বুঝতে পেরে দায়িত্বরত দুই শিক্ষককে জানালে তারা আমাদের ধমক দিয়ে বলেন দীর্ঘদিন চাকরি জীবনে এসব বিষয় নিয়ে কোনো সমস্যা হয়নি। সুতরাং যেভাবে প্রশ্ন দেওয়া হয়েছে সেইভাবেই পরীক্ষা দাও। যার ফলে আমরা ভুল প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হয়েছি।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এ ঘটনা পরিবারকে জানালে অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠান মণিরামপুর ফাযিল মাদ্রাসায় এসে মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করে। তবে কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে ফিরে যেতে হয়েছে। এতে করে ৮ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল মাদ্রাসার কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে চারজনের প্রশ্নের ওলাট-পালট হয়েছিলো পরে সেটি সঠিক করে দেয়া হয়েছে। এছাড়া কোনো ভুল হয়নি এবং কোনো সমস্যা হয়নি। বিষয়টি আমি ইওএনও স্যারকেও জানিয়েছি। ১২ নং রুমে কোন কোন শিক্ষক দায়িত্ব পালন করেছেন সেটি তিনি জানেন না বলে দাবি করেন।

কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায়ভার এড়াতে পারে কিনা এমন প্রশ্নে হল সুপার আব্দুল আলীম বলেন, পরীক্ষার সময় আমি প্রত্যেকটি কক্ষে একাধিকবার গিয়েছি। আমার কাছে কোনো পরীক্ষার্থী কোনো অভিযোগ করেনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি ট্যাগ অফিসারের সাথে কথা বলে পরে বিষয়টি জানাতে পারব।

এ বিষয়ে কেন্দ্র ট্যাগ অফিসার হাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। আমাকে এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।

মণিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসাইন বলেন, বিষয়টি আমি শুনেছি। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে কেন্দ্র সচিবকে প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি এবং ওই কেন্দ্রের সচিবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন সবকিছু ঠিকঠাকমতো হয়েছে। তারপরও আপনারা অ্যাকাডেমিক সুপারভাইজার অথবা কেন্দ্র সচিবের সাথে কথা বলে নিতে পারেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা

এপ্রিল ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী

এপ্রিল ২৬, ২০২৬

ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন

এপ্রিল ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.