Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৭, ২০২৬

কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Share
Facebook Twitter LinkedIn

কপিলমুনি ও পাইকগাছা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই বীরেন্দ্র বৈরাগী (৭৯)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮ দিকে উপজেলার কপিলমুনি ইউপির নাবা গ্রামে। নিহতের ছেলের বৌ বৈশাখী বৈরাগী জানান, দুই পরিবারের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মন্দির তৈরি করতে ইট রাখলে সোমবার সকালে ছোট দাদা শশুরসহ তার তিন ছেলে এসে বিবাদে জড়িয়ে পড়েন।

এ সময় কথা কাটাকাটি ও ঠেলঠেলির একপর্যায়ে আমার কাকা শশুর কিরোন বৈরাগী আমার শশুর বীরেন্দ্র বৈরাগীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি জ্ঞান হারান। দ্রুত তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন। তার চোখে অপারেশন করা ছিল। এছাড়াও তার হার্টের রোগ ছিল।

কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাচী সিকদার জানান, পৌনে দশটার দিকে অসুস্থ অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে চেক করে দেখা যায় হার্টের পালস ও প্রেশার ছিলনা। চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আমরা হাসপাতাল ও এলাকা পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুপুর ১ টা সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কপিলমুনি হাসপাতালে রাখা ছিল। তিনি আরোও বলেন,  লাশ উদ্ধার করে  সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে।

থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে জানান, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে, তারা এজাহার দিলে থানায় মামলা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.