Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৭, ২০২৬

মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় একটি তেলের মিলে কাজ করার সময় মেশিনের মটরের ফিতায় জড়িয়ে মাগুরা পৌরসভার দোয়ারপাড়া এলাকার বাসিন্দা সোবহান হোসেন (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে অলোক ওয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন সোবহান হোসেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি মেশিনের মটরের ফিতার সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেলের মিলের মালিক অলোক বিশ্বাস জানান, সকালে কাজ করার সময় হঠাৎ মটরের ফিতায় জড়িয়ে পড়েন সোবহান। দ্রুত মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.