Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৮, ২০২৬

জীবননগরে মাদকবিরোধী মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে মাদকবিরোধী মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা মালোপাড়া এলাকায় মাদকদ্রব্যের অবাধ বাণিজ্য, সেবন ও দেহ ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

গ্রামবাসী আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় মাদকবিরোধী নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে পুতুল, হালিমা, হাসু ও সাকিবুল প্রকাশ্যে ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

তাদের এমন কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় মাদকের বিস্তার ঘটছে। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগান দেন এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত হালিমা খাতুন বলেন, আমরা সম্পূর্ণ নির্দোষ। এলাকাবাসী আমাদের উপরে মিথ্যা অভিযোগ তুলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে। এছাড়াও এর আগে এলাকার মানুষ আমাদেরকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতো। কিন্তু আমরা রাজি না হওয়ায় এলাকার কিছু উশৃংখল যুবক আমাদের বাড়ি ভাঙচুর করে। আমরা এর প্রতিবাদ জানাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.