Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৮, ২০২৬

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে আদালত চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালি শেষে আইনজীবী সমিতি ভবনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ হযরত আলীর সভাপতিত্বে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একই আদালতের সেরেস্তাদার একরামুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আক্কাছ আলী। আরো বক্তব্য রাখেন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোজাফফর হাসান, অ্যাড. প্রধীশ কুমার হালদার।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. কিশোরী মোহন, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, প্রশান্ত কুমার ঘোষ, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখিসহ অন্যান্য আইনজীবী ও এনজিও কর্মকর্তারা।
উল্লেখ্য, দিবসটি পালনে সহযোগিতা করেন মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.