Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি এপ্রিল ৩০, ২০২৬

রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 
বুধবার রাতভর বৃষ্টিতে যশোরের বিভিন্ন এলাকার কৃষকের কেটে রাখা ধান ভিজে গেছে। মৌসুমের শেষ সময়ে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন তারা। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার রাতে ২২ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকালে শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে জমিতে পানি না জমলেও কৃষকের কাটা ধান ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা।

তবে সকাল হতেই সেই ক্ষতি পুষিয়ে নিতে মাঠে নেমে পড়েন কৃষক। অনেকে ভেজা ধান জমি থেকে তুলে এনে রোদে শুকানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ দ্রুত শুকানোর জন্য উল্টেপাল্টে দিচ্ছেন।

কৃষকেরা জানান, ধান কাটার এই সময়ে বৃষ্টি সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করে। বৃষ্টিতে ধান ভিজে গেলে তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ঠিকমতো শুকাতে না পারলে ধানের মান নষ্ট হয় এবং ফলনেও প্রভাব পড়ে।

শহরতলীর ফতেপুর ইউনিয়নের সুলতানপুর মাঠের কৃষক শিমুল আজাদ বলেন, তিনি দেড় বিঘা জমিতে ধানের চাষ করেছিলেন এবং ফলনও ভালো হয়েছে। কিন্তু মৌসুমের শেষে বৃষ্টিতে এখন শঙ্কায় রয়েছেন তিনি।

বৃষ্টিতে শুধু ধানই নয়, বিচালিও পাওয়া যায় না। এতে ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু ইসহাক জানান, মৌসুমে স্বাভাবিক বৃষ্টিতে আপাতত বড় ক্ষতির আশঙ্কা থেকে মুক্ত রয়েছে কৃষক। কারণ বৃষ্টির পর রোদ ওঠায় কৃষকেরা ধান শুকানোর সুযোগ পাচ্ছেন। তবে নিম্নচাপ সৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

এদিকে রোদ উঠলেও পুরোপুরি ক্ষতি এড়ানো যাবে কি না, তা নিয়ে শঙ্কা কাটেনি কৃষকদের মধ্যে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.