বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) যশোর-২ এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় প্রধান অতিথি বলেন, বিএনপি একটি শ্রমিক বান্ধব সরকার।
দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধনীতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছেন, ততবারই শ্রমিকের স্বার্থ সুরক্ষা করেছেন। বর্তমান প্রধানমন্তী তারেক রহমানও দেশের বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সকল বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছেন।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আবু জাফরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি ফরিদ আহমেদ, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন, কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ সোহেল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম রানা, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু জাফর, নেছারউদ্দিন পান্না,মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ শ্রমিকদলের প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

