Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভুয়া পুলিশ আটক
  • সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি
  • শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন : জরিমানা
  • JCUK Sports Ltd : প্রকাশিত প্রেস রিলিজের আনুষ্ঠানিক সংশোধনী
  • যশোরে মাদকবিরোধী অভিযান : ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
  • নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত
  • যশোরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
  • যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুরধুনী ও বিবর্তনের আলোচনা

banglarbhoreBy banglarbhoreমে ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সুরধুনী ও বিবর্তনের আলোচনা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আমেরিকার সাথে দেশ বিরোধী চুক্তি করে গেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।

শুক্রবার বিকেলে যশোরের মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুরধুনী ও বিবর্তন যশোর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ড. ইউনুসকে আমেরিকার পুতুল ও বসংবদ বলে ধিক্কার জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরধুনী যশোরের সভাপতি হারুন অর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল কবীর জাহিদ আরো বলেন, আমেরিকার এবং ইসরায়েল মিলে ইরানের উপর হামলা চালিয়েছে। এই হামলার বিরুদ্ধে এদেশের শ্রমিক শ্রেণী, কমিউনিস্ট এবং উদার গণতান্ত্রিক বিভিন্ন দলের নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু পুঁজিবাদী শাসকগোষ্ঠী এই মানবতার পক্ষে দাঁড়াতে পারেননি।

এমনকি আমাদের দেশে যারা ইসলাম গেলো, ইসলাম গেলো বলেন তারাও ইরানের উপর হামলার বিরুদ্ধে দাঁড়াতে পারেননি।

তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গণসঙ্গীত, কবিতা আবৃত্তি ও নাটক ‘গুপ্তবিদ্যা’ নাটক মঞ্চস্থ হয়।

একক কবিতা আবৃত্তি করেন দিবাকর বিশ্বাস ও সরকারি মহিলা কলেজ যশোরের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র।

অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু, সুরধুনী যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল, বাসদ নেতা হাচিনুর রহমান, কবি ও লেখক আমিরুল ইসলাম রন্টু, আব্দুল খালেক প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভুয়া পুলিশ আটক

মে ২, ২০২৬

সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি

মে ২, ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন : জরিমানা

মে ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.