শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও একজনকে নগদ অর্থ জরিমানা সহ বালু উত্তলনে ব্যাবহারিত পাইপ বিনষ্ট করা হয়েছে।
শনিবার ভোর ৪টায় চলা অভিযানে ৫ জনকে আটক করে শ্যামনগর থানা হেফাজতে নেন। এরপর ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় ৫০হাজার টাকা জরিমানা এবং একজনকে ৭দিনের কারাদণ্ড দেয়া হয়। আটকরা হলেন খুলনা জেলার পাইকগাছা থানার নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), ইব্রাহিম গাজী (২৫), আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)।
জানা গেছে, উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের ওসি খালেদুর রহমানের নেতৃত্বে একটি টিম এবং বুড়ি গোয়ালিনী নৌ থানা পুলিশের একটি টিম অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপস্থিত হন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রলারসহ ৫জনকে আটক করে শ্যামনগর থানা পুলিশের হেফাজতে নেন।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করে বিনষ্ট করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারুল গাজী (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া অপরাধের দায় স্বীকার করায় জামিরুল ইসলামকে (৪২) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং অপর ৪ জনকে ছেড়ে দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

