Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৩, ২০২৬

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা
Share
Facebook Twitter LinkedIn

বাংরার ভোর প্রতিবেদক
যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি, রেজি নং খুলনা-২৪৪২’র ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী মো. শহিদুল ইসলাম।

সোমবার সকালে সমিতির বকচর এলাকার প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য, সিনিয়র ব্যবসায়ী ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। সদস্যদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ।

মনোনয়নপত্র জমা দেয়ার পর গাজী শহিদুল ইসলাম বলেন, “সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের মর্যাদা রক্ষা আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে প্রথমেই সমিতির জন্য একটি নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ীদের পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্স-ভ্যাট জটিলতা নিরসন এবং ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন। সমিতির একটি আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠনেরও প্রতিশ্রুতি দেন তিনি।

উপস্থিত সাধারণ সদস্যরা জানান, গাজী শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন। সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্ব হিসেবে তাকেই সভাপতি পদে দেখতে চান তারা।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির বর্তমান কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ ৪ মে সোমবার বিকেল পাঁচটা। মনোনয়নপত্র প্রত্যাহার ৬ মে বুধবার দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ মে বৃহস্পতিবার দুপুর ১টা। নির্বাচনী প্রচারের সর্বশেষ সময়সীমা: ১৩ মে বুধবার রাত ১২টা।

মোট ভোটার সংখ্যা ৩২৭ জন। সভাপতি পদ ছাড়াও সাধারণ সম্পাদক, সহ-সভাপতি সহ ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান মজনু এবং সদস্য সচিব হিসেবে আছেন সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী।

উল্লেখ্য, গাজী মো. শহিদুল ইসলাম ইতিপূর্বে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.