Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা
  • যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
  • চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব
  • ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
  • যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
  • দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
  • শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান

কৃষকদের দাবি সিণ্ডিকেট মুক্ত বাজার
banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
Share
Facebook Twitter LinkedIn


বাংলার ভোর প্রতিবেদক

সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে সারাদেশে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও যশোরে তা শুরু হয়নি। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণ হিসেবে শুরু করতে পারেননি বলে জানিয়েছেন জেলা খাদ্য বিভাগ।

সরজমিনে শহরের রেল রোড এলাকার সরকারি খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, ধান সংগ্রহের কোন কার্যক্রম শুরু হয়নি। নেই কৃষকদের ভিড় কিংবা সংশ্লিষ্টদের কোন প্রস্তুতি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শেফাউর রহমান বলেন, ধান সংগ্রহ শুরুর আগে জেলা কমিটির সভার মাধ্যমে বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে হয়। সেই প্রক্রিয়া দেরি হওয়ায় নির্ধারিত দিনে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

তিনি জানান, গত ৩০ তারিখে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং রোববার সব উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন তিনি।

এদিকে, নির্ধারিত সময়ে ধান সংগ্রহ শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন কৃষকেরা। এছাড়া সরকারিভাবে ধান সংগ্রহের কোনো প্রচারণাও নেই বলে অভিযোগ করছেন তারা। সময়মত কার্যক্রম শুরু না হলে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে জানান তারা।

খাদ্য বিভাগের তথ্য মতে, জেলার আট উপজেলায় চলতি মৌসুমে ১ লাখ ৫১ হাজার ৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

এদিকে, কৃষকরা জানিয়েছেন বিগত দিনগুলোতে একধরনের ফড়িয়াচক্রের কারণে তারা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারেননি। এবছরও যেন সেই চক্র ধান সংগ্রহ অভিযানে বাঁধা দিতে না পারে সে বিষয়ে সংশ্লিস্টরা ব্যবস্থা নেবেন। তা না হলে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়তে পারে সিণ্ডিকেট বাণিজ্যের কারণে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা

মে ৩, ২০২৬

চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব

মে ৩, ২০২৬

৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

মে ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.