Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩

banglarbhoreBy banglarbhoreমে ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে সকালে মুন্সীগঞ্জ এলাকায় গরুর চিকিৎসার কথা বলে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় অনিমেষ পরামান্যকে।

এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তির পক্ষ থেকে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

চাপের মুখে অপহরণকারীরা পরিস্থিতি সামাল দিতে না পেরে অপহৃত চিকিৎসককে সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গেলে বনসংলগ্ন এলাকায় মাছ ধরতে যাওয়া এক জেলের সহায়তায় তিনি লোকালয়ে ফিরে আসেন।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মুন্সিগঞ্জ ইউনিয়নের জব্বার (৩৫), মাহমুদুল হাসান (৩২) এবং শাহিনুর গাজী (৩০) কে গ্রেফতার করে।

এদিকে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে টেংরাখালী দমদমা এলাকার আশরাফ ঢালীর নাম উঠে আসলেও তিনি এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া পশু চিকিৎসক অনিমেষ পরামান্য বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, “এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মূল হোতা আশরাফ ঢালীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.