Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৪, ২০২৬

মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

মাদক ও স্বর্ণ পাচারে সংশ্লিষ্টতার অভিযোগ
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মাগুরা ও যশোর জেলার তিন শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ পদক্ষেপ নেয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ।

সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশযুবদলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ সংগঠনের আদর্শিক অবস্থান ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নোটিশে অভিযুক্তদের কঠোর নির্দেশ দিয়ে বলা হয়েছে, সংগঠনের নাম ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডের সুযোগ নেই।

কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর কাছে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শৃঙ্খলার প্রশ্নে যুবদল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে।

এ ব্যাপারে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, একটি অনলাইন মিডিয়ায় ইতোপূর্বে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সূত্র ধরে শোকজ করা হয়েছে। ওই সংবাদে প্রকাশিত অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.