Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বায়েজিদ-শাহজালালের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া কমিটি ঘোষণা
  • রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী আর নেই
  • চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল মাদকসহ আটক ২
  • ডুমুরিয়ায় পেট্রোলের আগুনে পুড়িয়ে গৃহবধূ হত্যা!
  • ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপি
  • কোটচাঁদপুরে তদন্তের নামে অর্থ বাণিজ্য এএসআই গোলাম মোরশেদের
  • কালিগঞ্জে দুই এমপি সংবর্ধিত
  • সংবর্ধিত সাবিরা সুলতানা মুন্নি, প্রয়াত নেতাদের কবর জিয়ারত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে তদন্তের নামে অর্থ বাণিজ্য এএসআই গোলাম মোরশেদের

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে তদন্তের নামে অর্থ বাণিজ্য এএসআই গোলাম মোরশেদের
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় কর্মরত এএসআই গোলাম মোরশেদের বিরুদ্ধে তদন্তের নামে আসামিদের কাছ থেকে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার একটি মামলার আসামিদের নাম ঠিকানা সনাক্তের জন্য তদন্ত আসে কোটচাঁদপুর মডেল থানায়। যার তদন্তের দ্বায়িত্ব পান এএসআই গোলাম মোরশেদ। ওই মামলায় ৪ জন আসাামর সাথে যোগাযোগ করে ভালো প্রতিবেদন দেয়ার প্রলোভন দেখিয়ে ৩৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি। আসামিদের একজন ইসরাফিল হাসান ইছা জানান আমাকে জীবননগর থানার একটি ছিনতাই মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওই মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলে এএসআই গোলাম মোরশেদ আমার কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। আমি উপায় না পেয়ে ছাগল বিক্রি করে তাকে ১০ হাজার টাকা দিয়েছি। তিনি পরে আরো ১৫ হাজার টাকা দাবি করেন। যা আমার পক্ষে দেয়া সম্ভব হয়নি। পরে খোজ নিয়ে দেখি ওই মামলায় আমার নামই নেই।

গালীমপুরের ভ্যান চালক তুফা জানান, আমি বাড়িতে না থাকা অবস্থায় এএসআই গোলাম মোরশেদ আমার বাড়িতে যান এবং মামলার ভালো রিপোর্ট দেবেন বলে আমার স্ত্রীর কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন।

জালালপুর গ্রামের নাসির মেম্বর জানান ওই মিথ্যা মামলা থেকে আমার নাম বাদ দেয়ার কথা বলে এএসআই গোলাম মোরশেদ ৮ হাজার টাকা নিয়েছেন। রেজাউল ইসলাম জানান তার কাছ থেকে একই ভাবে মিথ্যা কথা বলে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এএসআই গোলাম মোরশেদ।

তদন্তের নামে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে এএসআই গোলাম মোরশেদ জানান আমি জীবননগর থানার একটি মামলায় আসামিদের সনাক্তের জন্য তাদের সাথে যোগযোগ করেছি কোন টাকা নেইনি।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত জানান আমি মাত্র গতকাল এই থানায় যোগদান করেছি এই বিষয়ে আমার কিছু জানা নেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বায়েজিদ-শাহজালালের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া কমিটি ঘোষণা

মে ৬, ২০২৬

রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী আর নেই

মে ৬, ২০২৬

চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল মাদকসহ আটক ২

মে ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.