Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরে দুই গরু ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রায় ১০ লাখ টাকা খুইয়েছেন। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-কোটচাঁদপুর সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—উপজেলার ফুলবাড়ি সমাজকল্যাণ পাড়ার আবুবক্করের ছেলে অহেদুল ইসলাম (অতুল) এবং কুশনা গ্রামের এবাদত মন্ডলের ছেলে সবুজ হোসেন (৩৫)।

জানা গেছে, তারা ঢাকার বসিলার গরুর হাটে গরু বিক্রি করে রাতে গাবতলী থেকে জে লাইন পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাসে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী সবুজ হোসেন জানান, “আমরা প্রতি বছর ঢাকায় গরুর ব্যবসা করি। এ বছরও ৭টি গরু বিক্রি করে বাড়ি ফিরছিলাম। বাসে ওঠার পর কিছুদূর যাওয়ার পর ঘুমিয়ে পড়ি। পরে জেগে দেখি টাকার ব্যাগ নেই। অতুল ভাই তখনও অচেতন ছিলেন।”

তিনি অভিযোগ করেন, বাসের সুপারভাইজার ও হেলপারদের আচরণ সন্দেহজনক ছিল। শুরুতে তার পাশে পরিচিতজনকে বসতে না দিয়ে অপরিচিত যাত্রী বসানো হয় এবং মাঝপথে কয়েকবার যাত্রী পরিবর্তন করা হয়।

ঘটনার পর বাসটি কোটচাঁদপুরে পৌঁছালে স্থানীয় জনতা সেটি আটক করে। জানা গেছে, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের মালিকানাধীন বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে, অতুল এখনও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সবুজ হোসেন কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক হননি।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমরেন বিশ্বাস জানান, অচেতন অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।

কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, “এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.