Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreজুন ৭, ২০২৬No Comments১২ Views
Facebook Twitter WhatsApp
যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের নতুন উপশহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্য জামিল খান (৫৫)।

জামিল খান সদর উপজেলার ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে তিনি জানান, বিবাদী বিল্লাল (৪২), রনি চৌধুরীসহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে কোতয়ালী মডেল থানাধীন নতুন উপশহর এলাকার বি-১৮৪ নং বাড়িতে বিবাদীরা কয়েকজন সহযোগীদের নিয়ে তার জমিতে প্রবেশ করে সাইনবোর্ড খুলে ফেলে এবং তিনটি তালা ভেঙে ঘরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাদের সঙ্গে ছিল বলে দাবি করা হয়।

ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ওই বাড়ির মালিকানা নিয়ে এর আগে বাদী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে আদালতে মামলা করেন। যা বিচারাধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.