Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১২, ২০২৬

মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই। (ইন্নালিল্লাহে….রাজেউন)। শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি হার্ট, কিডনি ও শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত ১২ মে শহরের রেলবাজারস্থ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে আলী হোসেন মনিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসা শেষে যশোরে ফেরার পর গত সোমবার আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।

মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে ফারজানা আলীকে রেখে গেছেন। তার সহধর্মিণী ও একমাত্র ছেলে রাজেন আলী রাজু আগেই মারা গেছেন। বাবার অসুস্থতার খবর পেয়ে কানাডা থেকে দেশে ফিরে চিকিৎসা দেখভাল করছিলেন তার মেয়ে।

জানা গেছে, আলী হোসেন মনি ১৯৪১ সালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তার বাবা প্রয়াত রফিউদ্দিন এবং মাতা প্রয়াত মনোয়ারা বেগম। তিনি যশোর মুসলিম অ্যাকাডেমি থেকে এসএসসি, এমএম কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

আলী হোসেন মনি ষাটের দশকে তৎকালীন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম ব্যাচে ভারতের দেরাদুনে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন এবং বৃহত্তর যশোরে মুজিব বাহিনীর প্রধান হিসেবে ফ্রন্টলাইনে নেতৃত্ব দেন।

শুক্রবার বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সদর উপজেলার কাজীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজার আগে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনের রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বর্তমান সাবেক নেতৃবৃন্দের মধ্যে বর্তমান কমিটির সদস্য সচিব আব্দুল মালেক, সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, অ্যাড. রবিউল আলম, আফজাল হোসেন দোদুলসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়া জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জামায়াত নেতা আব্দুল কাদের, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশীদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, অ্যাড. আনিছুর রহমান মুকুল, অ্যাড. আবুল কায়েস, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোযারুল কবির নান্টু, বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, জাগপার নিজামদ্দিন অমিত, উপশহর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুণর রশীদ, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, উদীচীর সেক্রেটারি সাজ্জাদুর রহমান খান, প্রচার সম্পাদক রিয়াদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোরের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ মুন প্রমুখ।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.