Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৭, ২০২৬

যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে কলসে লুকিয়ে রাখা ১৩১ বোতল ভারতীয় উইন কোরেক্স উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় মো. মশিউল আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, শংকরপুর ছোটনের মোড় এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. ..

অভিযানকালে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একটি সন্দেহজনক স্থান চিহ্নিত করেন। পরে ওই স্থানে মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। কলসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইন কোরেক্স পাওয়া যায়।

এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মো. মশিউল আলম (৫০)-কে আটক করা হয়। তিনি যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মৃত তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন যশোর র‌্যাব-৬ এর কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার

যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.