Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৮, ২০২৬

চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে এইচএসসি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিপিএ-৫ প্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম মাসুদুল হাসান।

সহকারী অধ্যাপক শাহানুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর সিদ্দিকী। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবনের জন্য শুভকামনা জানান।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফারিয়া ইয়াসমিন, জিনিয়া খাতুন, রামিশা মালিয়াত রোদসী, মাকফিদা আক্তার মুন্নী, জাকিয়া সুলতানা, লুৎফানুর অরনী, জেনিফা গাজী অর্নালী, পনিমা ইসলাম প্রীতি, সেজুঁতি মজুমদার, তুর্না খাতুন, সাদিয়া আফরিন স্বর্ণা, ঐশি রানী মজুমদার, সুমাইয়া খাতুন, শেফা খাতুন, প্রিয়াংকা সাহা, রোবাইয়া খাতুন ও সুমাইয়া সুলতানা।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, যুবদল নেতা অবাইদুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.