Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৮, ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা

যশোর সদর উপজেলার হাশিমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর আহার পল্লী রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলে যশোর শহরের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে হাশিমপুর এলাকায় বস্তাবোঝাই একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক পরিবহন ও পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.