Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৭, ২০২৬

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ অবস্থায় একই মসজিদে ভেতরে ও বারান্দায় পৃথকভাবে জামাতে নামাজ আদায়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমামকে নিয়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কমিটিতে বিএনপি ও জামায়াত-উভয় পক্ষেরই সমর্থক রয়েছেন। জামায়াত সমর্থকরা বর্তমান ইমামকে পরিবর্তনের দাবি জানালেও বিএনপি সমর্থকরা তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেন। বিরোধের একপর্যায়ে গত শনিবার থেকে দুপক্ষ একই সময়ে পৃথক জামাতে নামাজ আদায় শুরু করে।

বিএনপি সমর্থকরা বর্তমান ইমামের নেতৃত্বে মসজিদের ভেতরে নামাজ আদায় করছেন। অন্যদিকে জামায়াত সমর্থকরা নিজেদের মধ্য থেকে একজনকে ইমাম করে মসজিদের বারান্দায় পৃথক জামাত পরিচালনা করছেন। এতে এলাকায় যে কোনো সময় অনাকাক্সিক্ষত অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতির অবনতি ঠেকাতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উভয় পক্ষের প্রতিনিধি ও বর্তমান ইমামকে থানায় ডাকেন। রাত ৮টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মীমাংসার চেষ্টা করেন। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষ বর্তমান ইমামকেই সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে বহাল রাখার বিষয়ে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মসজিদ কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনিই ইমামতির দায়িত্ব পালন করবেন।

জামায়াতে ইসলামী সাড়াতলা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বর্তমান ইমাম নিয়মিত সময়মতো মসজিদে আসতেন না এবং নামাজ পরিচালনায়ও বিলম্ব হতো। এসব বিষয় বিবেচনায় তাকে পরিবর্তনের চিন্তা করা হয়েছিল। কিন্তু বিএনপি সমর্থকদের আপত্তির কারণে বিরোধ তৈরি হয়। পরে থানায় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।

অন্যদিকে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন, খুতবায় কেবল কোরআন-হাদিসের আলোচনাই হওয়া উচিত, কোনো রাজনৈতিক বা ভিন্ন বক্তব্য নয়। এ বিষয়টি নিয়েই মূলত মতবিরোধের সূত্রপাত হয়। তবে পুলিশের উদ্যোগে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একমত হয়েছে এবং বর্তমানে আর কোনো সমস্যা নেই।

এদিকে শুক্রবার জুমার নামাজের আগে ওসি মেহেদী হাসান সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে সশরীরে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন। তিনি সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্প্রীতি রক্ষা এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা কাম্য নয়। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.