Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৯, ২০২৬

ঝিকরগাছায় এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ, কেন্দ্র সচিব আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ, কেন্দ্র সচিব আটক
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রঘুনাথনগর কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে পরীক্ষা চলাকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের বহুনির্বাচনি অভীক্ষার (এমসিকিউ) ‘গ’ সেটের পরিবর্তে অসাবধানতাবশত দ্বিতীয় পত্রের ‘গ’ সেটের প্রশ্ন বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নজরে আনলে কক্ষ পরিদর্শকেরা দ্রুত ভুল প্রশ্নপত্রগুলো প্রত্যাহার করে নেন। পরবর্তীতে প্যাকেটে থাকা নির্ধারিত প্রথম পত্রের মূল ‘গ’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।

ভুল প্রশ্ন বিতরণের খবর পেয়ে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ দ্রুত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং ঘটনাটি খতিয়ে দেখেন।

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও ঝিকরগাছা ইউএনও সাফফাত আরা সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, অভিযুক্ত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যশোর জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.