বাংলার ভোর প্রতিবেদক
জামিয়া নূরিয়া কওমিয়া বালিকা মাদ্রাসা রাজারহাট যশোরের মুহতামিম মাওলানা আব্দুল হালিম ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মনোনীত হওয়ায় তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে এই ফুলেল সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মাওলানা আব্দুল হালিমের নতুন দায়িত্ব প্রাপ্তিতে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে যশোরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
সংবর্ধনা শেষে মাদ্রাসার সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

