Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৯, ২০২৬

জীবননগরে ১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, সাংবাদিকদের অবমূল্যায়নে ক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে ১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, সাংবাদিকদের অবমূল্যায়নে ক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ১৬ জন তালিকাভুক্ত মাদক কারবারি চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ গ্রহণ করেছেন।

রোববার উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জীবননগর থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি অভিশাপ। মাদক নির্মূলে শুধু আইনি অভিযান নয়, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন জরুরি।

যারা অন্ধকার পথ ছেড়ে আলোতে ফিরতে চান, জেলা পুলিশ তাদের সব ধরনের সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করবে। তবে যারা এখনও মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”

অনুষ্ঠানে আত্মসমর্পণকারী ১৬ জনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং ভবিষ্যতে সুস্থ ও অপরাধমুক্ত জীবনযাপনের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ক্ষোভ: এদিকে মাদকের মতো একটি জনগুরুত্বপূর্ণ সংবেদনশীল অনুষ্ঠানে এলাকার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকলেও জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে তাদের যথাযথ মূল্যায়ন বা মঞ্চে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে। পুলিশের এমন আচরণে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.