Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৯, ২০২৬

যশোরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৩
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ উনক্যারেক্স এবং স্ক্যাফ সিরাপসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ যশোরের সদস্যরা। অভিযানে এক হাজার ৪৩ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার বশির উদ্দিন, মো. মিনহাজ এবং শার্শার ট্যাংরালী বাউন্ডারী পাড়ার আবু বক্কর সিদ্দিক।

মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল শার্শা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ।

পৃথক আরেকটি অভিযানে শার্শার ট্যাংরালীর বাউন্ডারী পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র‌্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ পিস বোতলজাত মাদক উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এই সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.