Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুলাই ১৯, ২০২৬

নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
Oplus_131072
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার পানিপাড়াতে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পর্যটক, দর্শনার্থী ও গলফারদের জন্য নির্মিত “দ্বীপকুঞ্জ” উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে এ “দ্বীপকুঞ্জ”র উদ্বোধন করেন আয়াত ইমরান শিযা ও আয়রা ইমরান সিহা।

অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সিইও ইরফান আহমেদের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ফাউন্ডার, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)’র ফাউন্ডার প্রেসিডেন্ট, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সাবেক আন্তর্জাতিক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য খবির উদ্দিন আহমেদ। এছাড়াও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্লাবের ক্ষুদে গলফার, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আস্থা ও নেতৃত্ব বিকাশের প্রতীক হিসেবে মাত্র ৬ ও ৭ বছর বয়সী দুই ক্ষুদে শিশু আয়াত ইমরান শিযা ও আয়রা ইমরান সিহা এ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে খবির উদ্দিন আহমেদ বলেন, “শৈশব থেকেই আমি এই অঞ্চলের উন্নয়নে কাজ করে আসছি। দেশ-বিদেশে যুব উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করার সুযোগ হয়েছে। বিশেষ করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার অভিজ্ঞতা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, সেই ভাবনা থেকেই ‘দ্বীপকুঞ্জ’ উদ্বোধনে আমাদের ক্ষুদে গলফার ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছি। আমরা বিশ্বাস করি, নেতৃত্বের বীজ রোপণ করতে হয় শৈশব থেকেই। আজকের এই শিশুরাই আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও মানবিক নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে ইরফান আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য শুধু থাকার ব্যবস্থা নিশ্চিত করা নয়; বরং অতিথিদের জন্য এমন একটি অভিজ্ঞতা তৈরি করা, যাতে তারা প্রকৃতির মাঝে আনন্দময় ও স্মরণীয় সময় কাটাতে পারেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.